1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান: ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার মাধবপুরে মরহুম ছাবদুল আলী মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ শেরপুর জেলা রোভারের স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতি মৃত্যুর সাথে লড়ছেন ঢামেকে অভিনব কৌশলে টিনে মুড়িয়ে বালু পাচার: ঝিনাইগাতীতে যুবকের ৬ মাসের কারাদণ্ড যমুনা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ফিরলেন নিজ বাসভবনে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন ধ্বংসের দাবি

ঝুম বৃষ্টি উপেক্ষা করে নীলফামারীতে সাংবাদিকদের মানববন্ধন: ২১ দফা দাবিতে রাজপথে আন্দোলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
নীলফামারীতে বৃষ্টির মধ্যে মানববন্ধনরত জেলা সাংবাদিকরা
ঝুম বৃষ্টির মধ্যেও নীলফামারীর সাংবাদিকরা ন্যায্য অধিকার ও মর্যাদার দাবিতে মানববন্ধনে অংশ নেন।

নীলফামারী (প্রতিনিধি):
ঝুম বৃষ্টির মধ্যেও ন্যায্য অধিকার ও মর্যাদার দাবিতে নীলফামারীর সংবাদকর্মীরা শনিবার (১ নভেম্বর) শহরের ডিসি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত করেন। জেলা প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন কাঠামো, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল, সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচারসহ ২১ দফা দাবি উত্থাপন করা হয়।

এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন বলেন, “জেলা পর্যায়ের সাংবাদিকরা দেশের প্রতিটি বিষয়ে কাজ করেন। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করেন না। ঢাকায় একজন সাংবাদিক নির্দিষ্ট বিষয়ে কাজ করেন, অথচ জেলা সাংবাদিকদের রাজনীতি, সমাজ, খেলাধুলা, উন্নয়নসহ সব ক্ষেত্রে পারদর্শী হতে হয়। তাই আমাদের ‘মফস্বল সাংবাদিক’ বলে অবমূল্যায়ন বন্ধ করতে হবে।”

আরটিভির জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান বলেন, “সাগর-রুনি হত্যার বহু বছর কেটে গেলেও বিচার হয়নি, এটি সাংবাদিক সমাজের জন্য লজ্জাজনক। আমরা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি ‘মফস্বল সাংবাদিক’ শব্দটি বাতিল করে সবাইকে ‘স্টাফ রিপোর্টার’ মর্যাদায় অন্তর্ভুক্ত করতে হবে।”

প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম বলেন, “সাংবাদিকরা দেশ ও সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ অনেকেই ন্যূনতম জীবনধারণের উপযুক্ত বেতন পান না। অবিলম্বে সাংবাদিকদের জন্য ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ ও ওয়েজ বোর্ড বাস্তবায়ন জরুরি।”

মানববন্ধনের প্রধান সমন্বয়ক ও নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন বলেন, “সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ২১ দফা দাবির বাস্তবায়ন আমাদের অস্তিত্ব ও মর্যাদার প্রশ্ন।”

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম আলম, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, ৭১ টেলিভিশনের প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, স্টার নিউজের পারভেজ রুবেল, কালবেলার ডিমলা প্রতিনিধি কামরুজ্জামান মৃধা, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জুয়েলসহ জেলার বিভিন্ন উপজেলার সংবাদকর্মীরা।

বক্তারা জানান, সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য বেতন নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট