1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিএনজেএফ-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিএনজেএফ-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মোঃ মাহফুজুর রহমান :

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বিএনজেএফ)। দিবসটি উপলক্ষে সংগঠনের ঠাকুরগাঁও জেলা ও পীরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক নেতারা। বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের (গভঃ রেজি নং এস ৪২১৯৯/১৮) ঠাকুরগাঁও জেলা ও পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান-এর নেতৃত্বে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ

এ সময় উপস্থিত ছিলেন:

  • সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন

  • দপ্তর সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ * সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক

  • সদস্য মোঃ মনিরুল ইসলাম সুজন সহ সংগঠনের অন্যান্য কর্মীবৃন্দ।

রাষ্ট্রীয় সম্মান ও স্মৃতিচারণ

পুষ্পস্তবক অর্পণের সময় বিউগলের করুণ সুরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষার মর্যাদা রক্ষায় এবং অপসংস্কৃতি রোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ। তারা সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার রক্ষায় সংগঠনের অঙ্গীকার পুনব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট