1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বাকেরগঞ্জে লাল-সবুজ শ্রমজীবী সমবায় সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে লাল-সবুজ শ্রমজীবী সমবায় সমিতির সদস্যদের মাঝে সার ও বীজ বিতরণের সময় অতিথিদের উপস্থিতি
বাকেরগঞ্জে লাল-সবুজ শ্রমজীবী সমবায় সমিতির উদ্যোগে সদস্যদের হাতে বিনামূল্যে সার ও বীজ তুলে দিচ্ছেন অতিথিরা।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে লাল-সবুজ শ্রমজীবী সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার চামটা এলাকায় সমিতির কার্যালয়ে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স কমিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আলমগীর হোসেন খান, সৈয়দ লাভলু হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জবেদ আলী খান, মুক্তিযোদ্ধা মোঃ খাইরুল আলম মনসুর, সাবেক প্রধান শিক্ষক নুরুল হক সেলিম সিকদার ও বিএনপি নেতা মোঃ সালাম সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই সমিতির কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধ, প্রতিবন্ধীদের সহযোগিতা, অসহায় পরিবারকে সহায়তা, ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বল্পসুদে ঋণ প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠান শেষে সদস্যদের হাতে বিনামূল্যে সার ও বীজ তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট