1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশ নিচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোস্তাফিজ মেহেদীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিষা আফরিন, সমাজসেবা কর্মকর্তা কাকলী আক্তার, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, বিআরডিবি কর্মকর্তা কাজী সোয়াইব আজমী, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন,

“কর্তব্যরত অবস্থায় একজন সরকারি কর্মকর্তার ওপর এমন বর্বরোচিত হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো ও সেবামূলক কর্মকাণ্ডের ওপর সরাসরি আঘাত।”

তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ঘটনায় সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষি প্রণোদনা প্রদানের তালিকা নিয়ে বিরোধের জেরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুর রহমান কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোস্তাফিজ মেহেদীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন।

এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের প্রতিক্রিয়া দেখা দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট