1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

জামালপুরে প্রতিপক্ষকে মারধর ও জোরপূর্বক চেক সই নেয়ার অভিযোগ: নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
জামালপুরে মনিরুজ্জামান মনিরকে জোরপূর্বক চেকে স্বাক্ষর করানোর অভিযোগ
জামালপুরে প্রতিপক্ষকে জোরপূর্বক মারধর ও চেক সই নেয়ার অভিযোগে ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্টাফ রিপোর্টার:
জামালপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল ও তার সঙ্গীদের বিরুদ্ধে এক ব্যক্তিকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে মারধর এবং ১০টি সাদা চেক স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মনিরুজ্জামান মনির (৪৫) জানিয়েছেন, তিনি প্রাণনাশের হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব জামালপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ জানান।

ভুক্তভোগী মনিরুজ্জামানের লিখিত বক্তব্যে বলা হয়েছে, কিছুদিন ধরে মনোয়ার হোসেন কর্ণেল ও তার সঙ্গীদের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। ১৬ নভেম্বর রবিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন দফায় তাকে মারধর করা হয়।

মনিরুজ্জামান জানান, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে জোর করে মোটরসাইকেলে তুলে গেইটপাড় এলাকায় একটি কাচি বিরিয়ানীর দোকানে নিয়ে যান। সেখানে মনোয়ার ইসলাম কর্ণেলের হুকুমে তার সঙ্গীরা তাকে মুখ, চোখ ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি মারধর করে। এরপর তাকে অগ্রণী ব্যাংকে নিয়ে গিয়ে ১০ পাতার একটি চেক বই জোরপূর্বক তার স্বাক্ষরে পূর্ণ করা হয়। এছাড়া ১শত টাকা মূল্যের ৯টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পেও জোর করে স্বাক্ষর করানো হয়। আহতাবস্থায় ভুক্তভোগী জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

মনিরুজ্জামান ক্রন্দনরত অবস্থায় বলেন,

“জোর করে চেকে ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে তারা আমার অপূরণীয় ক্ষতি করতে পারে। এছাড়া প্রাণনাশের হুমকিতে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অভিযুক্ত মনোয়ার হোসেন কর্ণেল এই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন,

“আমি বাসায় ছিলাম। শুনেছি সাংবাদিক সম্মেলনে আমাকে জড়িয়েছে। পরে জানি যে, জমি অধিগ্রহণের টাকা নেওয়ার কথা বলে মনির টাকা নিয়েছে। যাদের কাছে টাকা নিয়েছে তাই তাকে মেরেছে।”

অভিযোগ ও অভিযুক্তদের বক্তব্যের আলোকে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট