1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাকেরগঞ্জে ‘শান্তির নীড়’: গৃহহীন মুকুল বেগম পরিবার পেল মাথা গোঁজার ঘর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে মুকুল বেগম পরিবারকে দেওয়া হয়েছে নবনির্মিত ঘর ‘শান্তির নীড়’
বাকেরগঞ্জে গৃহহীন মুকুল বেগম ও পরিবারের জন্য নির্মিত নতুন ঘর ‘শান্তির নীড়’ হস্তান্তর করা হয়েছে।

বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে বহুদিন ধরে মানবেতর জীবনযাপন করা গৃহহীন মুকুল বেগম ও আলমগীর হোসেন দম্পতির জীবনে নেমে এসেছে স্বস্তির আলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সহযোগিতায় সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডে তাদের হাতে তুলে দেওয়া হয় নবনির্মিত ঘরের চাবি। ঘরটির নামকরণ করা হয়েছে “শান্তির নীড়”

দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে সন্তানদের নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে আসছিলেন মুকুল বেগম ও তার পরিবার। ঘর পাওয়ার পর আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,

“মোরা ৫ টা মাইয়া পোলা লইয়া বৃষ্টিতে ভিজতাম, রউদে শুখাইতাম। শীতের দিনে পোলাপান নিয়া অনেক কষ্ট পাইছি। আল্লাহ অবশেষে মোগো মুখের দিকে তাকাইল। ইওনো ম্যাডামরে আল্লাহ আরও বড় করুক।”

পরিবারটির দুর্দশার খবর গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা করেন। তিনি বলেন,

“সম্পূর্ণ মানবিক বিবেচনায় আমরা দ্রুত এই পরিবারের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি। বাকেরগঞ্জের যেকোনো এলাকায় এমন অসহায় মানুষ থাকলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করবো।”

চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী। সকলের উপস্থিতিতে ঘরটি পেয়ে যেন নতুন করে বাঁচার প্রেরণা পেয়েছে মুকুল বেগমের পরিবার।

মানবিক উদ্যোগে বদলে যাওয়া এই পরিবারের গল্প— বাকেরগঞ্জে “শান্তির নীড়” সমাজে মানবতার আরও অনেক দৃষ্টান্ত তৈরির অনুপ্রেরণা হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট