1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল ও কাভার্ডভ্যান আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
বিজিবি সদস্যরা শেরপুর–ময়মনসিংহ সীমান্তে চোরাচালানী মালামাল, কাভার্ডভ্যান ও ইজিবাইক জব্দ করে রেখেছেন।
শেরপুর–ময়মনসিংহ সীমান্তে ৩৯ বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল ও যানবাহন জব্দ।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর টানা অভিযানে শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল, একটি কাভার্ডভ্যান ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করেছে টহল দল।

৩৯ বিজিবি–এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদীর রাজাপাহাড়, হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী সীমান্ত পথে চোরাকারবারীরা ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবানসহ বিভিন্ন মালামাল ও গরু পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ও ২০ নভেম্বর পৃথক অভিযানে এসব পণ্য ও দুইটি যানবাহনসহ সর্বমোট ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করা হয়।

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট