1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান: ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার মাধবপুরে মরহুম ছাবদুল আলী মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইয়ের দুর্ব্যবহার সইতে না পেরে শাশুড়ির আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
শাহজাদপুরে আত্মহত্যার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করছে—ব্রজবালা গ্রাম।
সিরাজগঞ্জের শাহজাদপুরে জামাইয়ের দুর্ব্যবহারে অভিমান করে শাশুড়ির আত্মহত্যা—পুলিশ উদ্ধার করেছে মরদেহ।

এইচ এম আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে মেয়ের জামাইয়ের দীর্ঘদিনের দুর্ব্যবহার ও অপমান সহ্য করতে না পেরে মরিয়ম খাতুন (৫০) নামে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মরিয়ম খাতুনের মেয়ে কল্পনা খাতুন ও জামাই আজিজুল বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে থাকতেন। তবে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে বিরোধ হতো। মঙ্গলবার কথা কাটাকাটির একপর্যায়ে আজিজুল তার শাশুড়িকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনা ও অতীতের দুর্ব্যবহার মেনে নিতে না পেরে মরিয়ম মানসিকভাবে ভেঙে পড়েন।

নিহতের মেয়ে কল্পনা খাতুন জানান, বুধবার গভীর রাতে তিনি তার মাকে ঘরের ভিতর অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এসে তাকে নিচে নামান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট