1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হ/ত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির

শেরপুরে ৫,২০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে
শেরপুরে ৫,২০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ মাদক কারবারি আটক

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫,২০০ পিস ইয়াবাসহ মো. আব্দুর রশিদ (৭০) নামে এক বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে দলটি নন্দীর বাজার তিন রাস্তার মোড় সংলগ্ন নয়াপাড়া এলাকায় বকশিগঞ্জ-নন্দীর বাজার পাকা সড়কের ওপর অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন বৃদ্ধ আব্দুর রশিদকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ৫,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর চরপাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার বিকেলে জানান:

“গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নন্দীর বাজার এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। আটককৃত আব্দুর রশিদকে শেরপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

সহায়ক তথ্য: মাদকবিরোধী এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট