1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

রাণীনগরে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে সমসাময়ীক বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
রাণীনগর প্রাথমিক শিক্ষক সমিতি হলরুমে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা।
রাণীনগরের পুজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে সমসাময়ীক বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার আয়োজনে সমসাময়ীক বিষয় নিয়ে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাণীনগর প্রাথমিক শিক্ষক সমিতি হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও বিএনপি নেতা বিকাশ চন্দ্র প্রামানিক, এবং সঞ্চালনা করেন ফ্রন্টের সদস্য সচিব বিধান সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

সভায় রাণীনগর উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি-সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট