1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান: ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার মাধবপুরে মরহুম ছাবদুল আলী মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ শেরপুর জেলা রোভারের স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতি মৃত্যুর সাথে লড়ছেন ঢামেকে অভিনব কৌশলে টিনে মুড়িয়ে বালু পাচার: ঝিনাইগাতীতে যুবকের ৬ মাসের কারাদণ্ড যমুনা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ফিরলেন নিজ বাসভবনে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন ধ্বংসের দাবি

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার ড. মোঃ জিললুর রহমান। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৮তম BCS ক্যাডারের মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করা ড. জিললুর রহমান বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং বিদেশী মিশনে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। তিনি বগুড়ার কৃতি সন্তান।

রোববার (৩০ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের অডিটর রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত কমিশনার ড. জিললুর রহমান বলেন, “প্রথমেই জুলাইয়ে যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের জন্য দোয়া ও দ্রুত সুস্থতার কামনা করছি। রাজশাহী মহানগরীর নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ শহর গড়ে তোলা আমার অঙ্গীকার। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে রাজশাহীর নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করি।”

তিনি আরও বলেন, “রাজশাহী মহানগরীকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করব। জনগণের স্বার্থে যা যা করা প্রয়োজন তা করব।”

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং তা কাজে লাগানোর আশ্বাস দেন নবাগত পুলিশ কমিশনার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট