1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

বাঘায় মীরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে
বাঘায় মীরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মীরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সাঈদ চাঁদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “দেশ ও মানুষের কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের পাথেয়।” এসময় তিনি বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • মো. ফকরুল হাসান বাবলু (আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি)।

  • মো. নাজমুল হক (যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল)।

  • তফিকুল ইসলাম তফি (সাধারণ সম্পাদক, বাঘা পৌর বিএনপি)।

  • মো. মুকলেছুর রহমান মুকুল (সদস্য, বাঘা থানা বিএনপি)।

  • এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারিস্টার সামসুজ্জোহা, অধ্যাপক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয় এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তৈয়বূর রহমান তৈয়ব।

মীরগঞ্জ এলাকাবাসীর আয়োজনে এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট