1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান: ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার মাধবপুরে মরহুম ছাবদুল আলী মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ শেরপুর জেলা রোভারের স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতি মৃত্যুর সাথে লড়ছেন ঢামেকে অভিনব কৌশলে টিনে মুড়িয়ে বালু পাচার: ঝিনাইগাতীতে যুবকের ৬ মাসের কারাদণ্ড যমুনা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ফিরলেন নিজ বাসভবনে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন ধ্বংসের দাবি

রাণীনগরে ৮ দফা দাবিতে নার্সদের প্রতিকী শাট-ডাউন, সেবা বঞ্চিত রোগীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে
রাণীনগরে ৮ দফা দাবিতে নার্সদের প্রতিকী শাট-ডাউন, সেবা বঞ্চিত রোগীরা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার চেষ্টা ও ৮ দফা দাবির প্রতিবাদে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা প্রতিকী শাট-ডাউন কর্মসূচি পালন করেছেন। রোববার সকাল ১০টায় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) রাণীনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুই ঘন্টাব্যাপী কর্মসূচির কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা সেবা বঞ্চিত হন।

কর্মসূচির সময় নার্সরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। এসময় বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স তসলিমা আক্তার, মুক্তার আলী, সীমা আক্তার, মাহফুজা আক্তার ও শারমিন আক্তার।

বক্তারা বলেন, “নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার চেষ্টা এবং ৮ দফা দাবি আদায়ে আমরা প্রতিকী শাট-ডাউন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীতে আরও কঠোর আন্দোলন করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট