1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে ২০২৪ সালের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪ সালের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া পরিবার পরিকল্পনা কর্মীরা।
বকশীগঞ্জে ২০২৪ সালের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে ২০২৪ সালের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শুরু হওয়া ১০ দিনের কর্মবিরতিতে পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রথম দিনের কর্মবিরতিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, আশরাফ আলী এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা পলি আক্তার। তারা কর্মবিরতির মাধ্যমে সরকারী নিয়োগ বিধি বাস্তবায়ন এবং স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।

কর্মবিরতির কারণে উপজেলার জন্মনিরোধক সেবা কার্যক্রম বন্ধ থাকে। এছাড়া শতভাগ দম্পতিকে জন্ম নিয়ন্ত্রণ সেবা প্রদান, বাড়ি বাড়ি গিয়ে সেবা কার্যক্রম এবং কিশোর-কিশোরী সেবা কার্যক্রমও স্থগিত থাকে। এর ফলে সাধারণ মানুষ এবং সেবা গ্রহীতাদের মধ্যে ভোগান্তি সৃষ্টি হয়।

কর্মবিরতিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারীবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট