1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নকলা উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
নকলা উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর :

 ০৪ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান নকলা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন।

সফরকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

পরবর্তীতে তিনি নকলা পৌরসভা পরিদর্শন করেন এবং পৌর এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর তিনি নকলা থানা পরিদর্শন করে থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সফরের শেষ পর্যায়ে তিনি টালকী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং জনসেবা আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার, নকলা ও সহকারী কমিশনার (ভূমি), নকলা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট