1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা
পঞ্চগড় সদর উপজেলার দারিকামারিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সেনা কর্মকর্তারা

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :

পঞ্চগড়ে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দারিকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৯ বীর ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর এরিয়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৬০ জন গরীব, হতদরিদ্র ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের মেজর এবং পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে। মানবিক এই উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট