1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে রাতভর অভিযানে বিপুল ভারতীয় শাড়ি ও কম্বল জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান, আটক ভারতীয় শাড়ি ও কম্বল প্রদর্শন
বিজিবি অভিযান: শেরপুর-ময়মনসিংহ সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও কম্বল জব্দ, চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি চলছে।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর কঠোর নজরদারি ও তৎপরতায় শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কম্বল উদ্ধার করা হয়েছে। আটককৃত চোরাচালান মালামালের মোট সিজার মূল্য ১৬ লাখ ১২ হাজার টাকা বলে জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ শেরপুরের শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় শাড়ি পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে একটি ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করে, যার মূল্য ১৬ লাখ টাকা।

চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় একই সময়ে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কান্দাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারকালে ভারতীয় কম্বলও জব্দ করা হয়। উদ্ধারকৃত কম্বলের মূল্য ১২ হাজার টাকা।

৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে ৩৯ বিজিবির টহল দল দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট