1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবক মো. হাসান আত্মহত্যা ঘটাচ্ছেন
দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবক মো. হাসান টাকা না পেয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন; পুলিশ লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে

মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে মো. হাসান ওরফে আ. খালেক (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার লংকারচর গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হাসান মৃত শফিকুল ইসলাম ও হাসিনা বেগম দম্পতির একমাত্র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসান নিয়মিত মাদক সেবন করত। মাদক সেবনের জন্য সে তার মা ও স্ত্রী রোমানার (২০) কাছ থেকে টাকা চাইত। কয়েকদিন ধরেই তার মা অসুস্থ থাকায় শয্যাশায়ী ছিলেন, তাই হাসান মাঝেমধ্যেই স্ত্রীর কাছে টাকা চাইত। বুধবার সকালে টাকা চাইলে না পেয়ে হাসান স্ত্রীর উপর চড়াও হয়। স্ত্রী দৌড়ে পাশের বাড়িতে লুকিয়ে থাকেন।

এরপর দুপুরে হাসান নিজের ঘরে দরজা বন্ধ করে ঘরের ধরনার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দেবাশীষ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ঝুলন্ত লাশ নামিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নিয়ে যান।

পুলিশ পরিদর্শক দেবাশীষ সাহা জানান, “ছেলেটি নেশায় আসক্ত ছিল। টাকা না পেলে বিভিন্ন সময় ভাংচুর ও মারামারি করত। আজ দুপুরে ঘরের ধরনার সাথে রশি বেঁধে আত্মহত্যা করেছে। লাশের সুরতহাল নেয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট