1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

৮ দফা দাবিতে শেরপুরে এটিআই শিক্ষার্থীদের ক্লাস–পরীক্ষা বর্জন, অবস্থান কর্মসূচি অব্যাহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে
৮ দফা দাবিতে শেরপুরে এটিআই শিক্ষার্থীদের ক্লাস–পরীক্ষা বর্জন, অবস্থান কর্মসূচি অব্যাহত

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি :

আট দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ক্লাস–পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরীকরণ এবং কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর অধীনতা থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

এছাড়া সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নিশ্চিতকরণ, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং চালুর দাবিও জানান তারা।

এটিআই শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে সারা দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নানাভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। এ প্রেক্ষাপটে তারা আট দফা দাবি চূড়ান্ত করে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা করেন। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের আন্দোলনের ব্যানারে সারা দেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শেরপুর এটিআইয়ের শিক্ষার্থীরাও ক্লাস–পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট