1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

পাঁচবিবিতে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ সহ আটক-১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
পাঁচবিবিতে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ সহ আটক-১

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহফুজার রহমান (২৬) নামের একজনকে আটক করে। বুধবার (২৪ ডিসেম্বর) জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৌরসভার ধাঁনসিড়ি আবাসিক এলাকায় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে যৌন উত্তেজক সিরাপ গুলো আটক করে। আটক মাহফুজার রহমান উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাবু হোসেনের ছেলে। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পাঁচবিবিতে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে টহলদল ওৎ পেতে থাকে। পরবর্তীতে তথ্যের সত্যতা পেলে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস নির্দেশে ২টি বিশেষ টহলদল পৌরসভার লাঙ্গলহাটি মোড় হতে ১শ গজ উত্তরে ধানসিঁড়িঁ আবাসিক এলাকায় একটি গোডাউন তল্লাশী করা হয়। তল্লাশীকালে গোডাউনে বিপুল পরিমানে অবৈধ একেএল- ওয়ান, জেনসি, লায়ন জুস, গাছন্তর, বাজী, কসপা, টাস, এমএল আগুন, কসমিকু, জিনিক জিনসিন, ফাইটন, আলভা স্পার্ক, ফুডস ম্যাংগে ড্রিংস এবং প্রোকিউআর-৩ জিআর বিষ-১০ ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৪৩ লক্ষ ১ হাজার ৭শ টাকা। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস বলেন, বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে। সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট