1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আঃ হামিদ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের দায়ে ৫টি ইটভাটার মালিককে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো— মেসার্স বিজয় ব্রিকস (কালামাঝি), মেসার্স সিটি ব্রিকস (কুড়ালিয়া), মেসার্স এস.কে.বি ব্রিকস (কুড়ালিয়া), মেসার্স তিতাস ব্রিকস (দড়িহাতিল) এবং মেসার্স মধুপুর ব্রিকস (দড়িহাতিল)।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করেন জেলা ম্যাজিস্ট্রেট নওশাদ আলম। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের পরিচালক বিপ্লব কুমার সূত্রধর, উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকসহ মধুপুর থানা পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের একটি টিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট