1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

মাদারগঞ্জে ইউএনওর তৎপরতায় মাঝনদীতে আটকা পড়া বরযাত্রীবাহী নৌকার ৪০ যাত্রী উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে
মাদারগঞ্জে ইউএনওর তৎপরতায় মাঝনদীতে আটকা পড়া বরযাত্রীবাহী নৌকার ৪০ যাত্রী উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘন কুয়াশার কারণে মাঝনদীতে আটকা পড়া একটি বরযাত্রীবাহী নৌকার ৪০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসনের দ্রুত তৎপরতা ও সমন্বিত উদ্যোগে কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল ঘাটের উদ্দেশে একটি বরযাত্রীবাহী নৌকা যাত্রা শুরু করে। নৌকাটিতে থাকা সব যাত্রীই মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। যাত্রাপথে হঠাৎ করে তীব্র কুয়াশা নেমে এলে দৃষ্টিসীমা কমে যায় এবং নৌকাটি নিরাপদে এগোতে না পেরে মাঝনদীতে আটকে পড়ে।

ঘন কুয়াশার কারণে রাতভর উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। পরিস্থিতির কথা জানার পর জেলা প্রশাসক, জামালপুরের নির্দেশনায় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়।

পরদিন শুক্রবার সকালে কুয়াশা কিছুটা কাটলে উদ্ধার অভিযান শুরু করা হয়। অন্য একটি নৌকার সহায়তায় বরযাত্রীবাহী নৌকাটিকে নিরাপদে তীরে আনার চেষ্টা চালানো হয়। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর সকাল সাড়ে ১১টার দিকে নৌকাটি সফলভাবে জামথল ঘাটে পৌঁছায়।

উদ্ধারকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাদারগঞ্জ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন। উদ্ধার হওয়া নৌকার সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে প্রশাসন নিশ্চিত করেছে।

স্থানীয়রা ইউএনওসহ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও দায়িত্বশীল ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে নৌপথে যাতায়াতের সময় কুয়াশাসহ প্রতিকূল আবহাওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট