1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ঝিনাইগাতীতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের প্রাণহানি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের প্রাণহানি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রেজ্জাক (৪৭) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামের মমিন মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রেজ্জাক ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্র, পরিবার ও পুলিশ জানায়, সোমবার সকালে আব্দুর রেজ্জাক কয়েকজন শ্রমিকের সঙ্গে মমিন মিয়ার বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে কাটা গাছটি অসাবধানতাবশত পাশের বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট