1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

উত্তরণ পাবলিক স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
উত্তরণ পাবলিক স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুহাম্মদ আবু হেলাল শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উত্তরণ পাবলিক স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এক আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ডা. নিলুফার ইয়াসমিন মনি এবং সম্মানিত অভিভাবক মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী মহিলা আদর্শ (ডিগ্রি) কলেজের সহকারী অধ্যাপক ও উত্তরণ পাবলিক স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য আলীম আল রেজা নিক্সন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের আনন্দ অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। উত্তরণ পাবলিক স্কুল শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

বিশেষ অতিথিরাও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচ, গান ও আবৃত্তিতে শিক্ষার্থীদের প্রতিভা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় উত্তরণ শিক্ষা পরিবারের পক্ষ থেকে আগত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট