1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বছরের শুরুতেই বাকেরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করলেন ভারপ্রাপ্ত কমান্ডার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
বছরের শুরুতেই বাকেরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করলেন ভারপ্রাপ্ত কমান্ডার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি | বছরের প্রথম দিন পহেলা জানুয়ারিতে বরিশালের বাকেরগঞ্জে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) ও ভরপাশা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কেরামত আলী হাওলাদার।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাহেবগঞ্জ, বাকেরগঞ্জে সকাল ১০টায় এ কুশল বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কেরামত আলী হাওলাদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদার, আনিসুর রহমান খন্দকার, শরীফ আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, ভরপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সাহজাহানসহ প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা। এ সময় মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেওয়া হয় এবং পারস্পরিক কুশল বিনিময় করা হয়।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব কেরামত আলী হাওলাদার বলেন,
“দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত করতে আমরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। দেশের মানুষ আজও আমাদের সেই অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”

তিনি আরও বলেন, “আমরা যতদিন বেঁচে আছি, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাধ্যমতো কাজ করে যাব—এটাই আমাদের প্রত্যাশা।”

এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে আশ্বস্ত করে বলেন, “আপনাদের যেকোনো বিপদ-আপদে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট