1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে কেয়ারটেকারকে ফাঁসাতে পরিকল্পিত লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি বকশীগঞ্জে পুকুরে মিললো মুক্তিযুদ্ধের মর্টারশেল! এলাকায় চাঞ্চল্য। সাংবাদিক বাচ্চুর ওপর হা’মলা: ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আল্টিমেটাম নালিতাবাড়ীতে নববধূর আ’ত্মহ’ত্যা: স্বামী কারাগারে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষ’ণ ও ন’গ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: গ্রেপ্তার ১ বকশীগঞ্জে ক্লাস ফাঁকি দিয়ে পাম্পে তেল সংগ্রহে ব্যস্ত একদল শিক্ষক! ডিমলায় ফুয়েল কার্ড বিতরণ শুরু: জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে প্রশাসনের নতুন উদ্যোগ রাণীনগরে নকল জুস কারখানায় অভিযান: বিপুল পণ্য জব্দসহ জরিমানা শেরপুরে অবৈধ জ্বালানি তেল জব্দ: ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা বাঘায় পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক

হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন বলেছেন, “হিংসা বা বিদ্বেষ নয়, সবার আগে ভালো মানুষ হতে হবে এবং নিজেকে পরিবর্তন করতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সমাজের অন্ধকার দিকগুলো ফুটিয়ে তুলে সমাজকে আলোকিত করাই আমাদের প্রধান কাজ।”

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাছুদুর রহমান মিলন তাঁর বক্তব্যে পেশাগত দক্ষতার ওপর জোর দিয়ে বলেন, “নিজে প্রশিক্ষণ নিতে হবে এবং অন্যকেও শিখতে আগ্রহী করে তুলতে হবে। সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীরা একে অপরের পরিপূরক। তাই শুধু নিজের স্বার্থ নয়, বরং দেশ ও দশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের আহ্বায়ক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের আহ্বায়ক মোহাম্মদ রমজান আলী। স্থানীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় এলেঙ্গা ইউনিটের নবগঠিত কমিটির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন:

  • বুলবুল আহমেদ শিকদার, সদস্য সচিব, জাতীয় সাংবাদিক সংস্থা, এলেঙ্গা ইউনিট।

  • সেলিম রেজা, সদস্য সচিব, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, এলেঙ্গা ইউনিট।

এছাড়াও সম্মানিত সদস্য আব্দুল মোতালেব, সবুজ সরকার, সাইফুল ইসলাম সজীব, আবু সায়েম, সাইদুর রহমান পলাশ, মনির হোসেন, কেরামত আলী, শাহেদ মোল্লা, ফজলুল হক এবং পারভিন আক্তার প্রিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মধ্যে সমন্বয় বাড়িয়ে এলাকার সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট