1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষায় ডিমলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
পরিবেশ সুরক্ষায় ডিমলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার নটাবাড়ী এলাকায় নাউতারা নদীর প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৪ জানুয়ারি) সকালে নাউতারা ইউনিয়নের নটাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গোলাম রাব্বানী নামে এক বালু ব্যবসায়ীকে আটক করা হয়। জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।

অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন,
“নদী আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, যা পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নাউতারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙনের ঝুঁকি বেড়ে গেছে। এতে আশপাশের কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জনস্বার্থ রক্ষা, নদী ও পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিমলা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট