1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান, ২৬ লাখ টাকার চোরাচালানি মদ ও মালামাল জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান, ২৬ লাখ টাকার চোরাচালানি মদ ও মালামাল জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের চোরাচালানি মদ ও বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৪ জানুয়ারি) রাতে পরিচালিত এসব অভিযানে শেরপুরের ঝিনাইগাতী ও ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে মালামালগুলো উদ্ধার করা হয়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল রোববার রাতে ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকা থেকে ১০৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই সময়ে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চায়নামোড় ও ঝাটাপাড়া সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ৭টি ভারতীয় কম্বল এবং ৩৪০ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মদ ও মালামালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট