1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

“শ্রীবরদীতে বন্য হাতির তাণ্ডব: ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কৃষকের”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
"শ্রীবরদীতে বন্য হাতির তাণ্ডব: ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কৃষকের"

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহমেদ আলী ওরফে বাটালু (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাটালু রানীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে বাটালু তার গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় যান। ঘাস কাটার সময় হঠাৎ একটি বন্য হাতির দল তাকে আক্রমণ করে। হাতির পায়ে পিষ্ট হয়ে তার বুক থেঁতলে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনাছ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করেন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ২নং রানীশিমুল পাইলট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিষয়ে বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, “প্রতিটি মৃত্যুই অত্যন্ত দুঃখজনক। বন আইন মোতাবেক নিহতের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বন্য হাতির আক্রমণে এই কৃষকের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বন্য হাতির উপদ্রব থেকে বাঁচতে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট