1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান: ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার মাধবপুরে মরহুম ছাবদুল আলী মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

রাণীনগরে শীতার্তদের পাশে মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন, কম্বল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
রাণীনগরে শীতার্তদের পাশে মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন, কম্বল বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

কনকনে শীত ও হিমেল হাওয়ায় উত্তরের জেলা নওগাঁর জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে রাণীনগর উপজেলার অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে “আত্রাই-রাণীনগর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন”। সংগঠনটির উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

১০ জানুয়ারী শনিবার  উপজেলার শফিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি এসএম আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, শফিকপুর বি.এম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রাংসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে শফিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের পাশে মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের মতো সামাজিক সংগঠনগুলোর কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, সমাজের গরীব ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

সংগঠনটির সভাপতি এসএম আবু হাসান বলেন, ২০২০ সাল থেকে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে “আত্রাই-রাণীনগর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন” প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। রক্তদান কর্মসূচির মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতি বছরই বিভিন্ন দুর্যোগকালে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সংগঠনটি। আগামীতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট