1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান: ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার মাধবপুরে মরহুম ছাবদুল আলী মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোছাঃ আফরোজা খানম চৌধুরী। তিনি পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন সংলগ্ন ঐতিহ্যবাহী ‘পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফলের ভিত্তিতে তাকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়।

অর্জনের নেপথ্যে শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এ বিরল সম্মাননা লাভ করেন। এর আগেও তিনি উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিলেন।

পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জল হোসেন জানান, প্রধান শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু মানদণ্ড অনুসরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে:

  • শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষকতার অভিজ্ঞতা।

  • ডিজিটাল কনটেন্ট প্রস্তুত ও মাল্টিমিডিয়ার কার্যকর ব্যবহার।

  • সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও বিষয়ভিত্তিক দক্ষতা।

  • গবেষণামূলক প্রকাশনা ও নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ।

ব্যক্তিগত পরিচিতি আফরোজা খানম চৌধুরী উপজেলার আওলাই ইউনিয়নের ধলটিকর গ্রামের কৃতি সন্তান এবং মরহুম মশিহর রহমান চৌধুরীর কন্যা। তার এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে।

কৃতজ্ঞতা প্রকাশ এই অনন্য অর্জনে মোছাঃ আফরোজা খানম চৌধুরী বিদ্যালয়ের সকল সহকর্মী শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও এলাকার সুধীজনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও ত্বরান্বিত করতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট