1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

হালুয়াঘাট সীমান্তে বিজিবির রাতভর অভিযান: ৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
হালুয়াঘাট সীমান্তে বিজিবির রাতভর অভিযান: ৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর কঠোর নজরদারিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত এলাকায় রাতভর অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে ও এর আগের রাতে পৃথক এই অভিযানগুলো পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় জিলেট ব্লেড পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার ভোরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিলেট ব্লেড আটক করে। জব্দকৃত এই মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১০ হাজার ২০০ টাকা

এর আগে, চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হালুয়াঘাট উপজেলার জামগড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে একটি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা

সব মিলিয়ে বিগত কয়েক ঘণ্টার অভিযানে ৩৯ বিজিবি মোট ৬ লাখ ৭০ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় জিলেট ব্লেড ও গরু জব্দ করতে সক্ষম হয়।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন:

“সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালানি মালামাল পরিবহন ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট