1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

শেরপুরে ডিআইজি আতাউল কিবরিয়া: সুষ্ঠু নির্বাচন ও গণভোট নিশ্চিতে কেন্দ্র পরিদর্শন ও কঠোর বার্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
শেরপুরে ডিআইজি আতাউল কিবরিয়া: সুষ্ঠু নির্বাচন ও গণভোট নিশ্চিতে কেন্দ্র পরিদর্শন ও কঠোর বার্তা

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর: শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রসমূহ সরজমিন পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া

রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে তিনি শেরপুর জেলার নকলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

নকলায় উষ্ণ অভ্যর্থনা ও মতবিনিময় সভা

সকাল ১১ ঘটিকায় রেঞ্জ ডিআইজি মহোদয় নকলা থানায় পৌঁছালে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুরের পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম। এরপর তিনি নকলা থানা চত্বরে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন:

“নির্বাচনী ডিউটি চলাকালীন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশকে নিবেদিতভাবে কাজ করতে হবে।”

ভোটকেন্দ্র পরিদর্শন ও সাধারণ মানুষের সাথে কথা

সভা শেষে ডিআইজি মহোদয় শেরপুর সদর ও নকলা উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। তিনি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের যাতায়াতের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথেও কথা বলেন। এসময় তিনি ভোটারদের কোনো ভয়ভীতি ছাড়াই নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আশ্বাস দেন।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ

পরিদর্শনকালে ডিআইজি মহোদয়ের সাথে আরও উপস্থিত ছিলেন:

  • জনাব মোঃ কামরুল ইসলাম, পুলিশ সুপার, শেরপুর।

  • জনাব মোঃ পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি)।

  • মোঃ সোহেল রানা, অফিসার ইনচার্জ (ওসি), শেরপুর সদর থানা।

  • জনাব রিপন চন্দ্র গোপ, অফিসার ইনচার্জ (ওসি), নকলা থানা। সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট