1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ঝিনাইগাতীতে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃ’ত্যু, চালক আশঙ্কাজনক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃ’ত্যু, চালক আশঙ্কাজনক

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় খালেদা আক্তার (৫৫) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক শাহজামাল (২৫) গুরুত্বর আহত হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত খালেদা আক্তার সন্ধ্যাকুড়া এলাকার জয়নাল আবদিনের স্ত্রী। অন্যদিকে, আহত চালক শাহজামাল উপজেলার হলদীগ্রাম এলাকার শফিক মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ: প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় শাহজামাল তার মোটরসাইকেলটি নিয়ে দ্রুতগতিতে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যাকুড়া এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় তিনি খালেদা আক্তারকে সজোরে ধাক্কা দেন। এসময় বৃদ্ধার শাড়ি মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান। এতে দুজনেই গুরুতর আহত হন।

উদ্ধার ও চিকিৎসা: দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, চালক শাহজামালের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশের বক্তব্য: খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, “দুর্ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট