1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগেই বাড়ছে ফেরি: হাতিয়ার নৌ-যোগাযোগে বড় পরিবর্তনের আভাস পাইকগাছায় আদর্শ লাইব্রেরির বই বিতরণ: মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত পৌর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ ‘প্রাশিকা’র বিরুদ্ধে কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বাঘায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আবু সাইদ চাঁদ রাজশাহীর ডিবি পুলিশের অভিযান: ১৩০ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার রামগতিতে সরকারি খাস জমির মাটি বিক্রির মহোৎসব, হাতিয়ে নিচ্ছে কোটি টাকা কামারেরচরে মেধাবী তরুণ এনামুলের অকাল মৃত্যুতে জানাজায় শরিক হলেন এমপি রাশেদুল ইসলাম ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: বৃত্তি পরীক্ষায় সাফল্যে উচ্ছ্বাস, নতুন উদ্যোগের ঘোষণা শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের নির্বাচনী জনসভা, ৯ এপ্রিল ভোটের ডাক বাকেরগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থী সাবরিনা আক্তার

মধুপুরে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
মধুপুরে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মধুপুর, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মধুপুর উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাবুল হোসেন এবং একাডেমি সুপারভাইজার মহি উদ্দিন আহমেদ

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, ক্রীড়া শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বলেন, “লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে।”

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও সনদ বিতরণ করা হয়। শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অ্যাথলেটিকসসহ নানা ইনডোর ও আউটডোর গেমে অংশ নিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট