1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

রামগতিতে সরকারি খাস জমির মাটি বিক্রির মহোৎসব, হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
রামগতিতে সরকারি খাস জমির মাটি বিক্রির মহোৎসব, হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি | ৪ এপ্রিল, ২০২৬

রামগতি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে সরকারের ১ নম্বর খাস খতিয়ানের জমি থেকে মাটি বিক্রির মহোৎসব চলছে। একটি প্রভাবশালী মহল একাধিক গ্রুপে বিভক্ত হয়ে এসব মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অভিযোগ উঠেছে, প্রশাসন ও রাজনৈতিক মহলের নাম ভাঙিয়ে রাতের আঁধারে চলছে এই অবৈধ কর্মযজ্ঞ।

দখল ও মাটি বিক্রির নেপথ্যে যারা

সরেজমিনে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের আযাদ মার্কেট সংলগ্ন আলমগীর সমাজ এলাকায় দেখা যায় ভয়াবহ চিত্র। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী চক্রের সদস্য সাবেক মেম্বার আজাদ উদ্দীন, ইসমাইল ব্যাপারী, হেলাল ব্যাপারি, আলাউদ্দীন ও আলমগীর মেস্তুরী দীর্ঘ তিন মাস ধরে এই লুটপাটে জড়িত।

মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত প্রায় ২২৫ শতাংশ উর্বর কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নেওয়ায় সেখানে এখন বিশাল গর্ত বা পুকুর তৈরি হয়েছে। এতে বর্ষা মৌসুমে পার্শ্ববর্তী অন্তত ৫০টি বসতবাড়ি ভুলুয়া নদীর ভাঙনের মুখে পড়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা।

“ম্যানেজ” ফর্মুলায় চলছে লুটপাট

চক্রের অন্যতম সদস্য হেলাল ব্যাপারী দম্ভোক্তি করে বলেন, “আমরা তো প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করেই মাটি কাটছি। ৩ মাস ধরে কাটছি, হঠাৎ আপনাদের কে খবর দিলো?” এমনকি স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মো. আলমগীরকে ২০ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টার বিষয়টিও সামনে এসেছে।

প্রশাসনের অসহায়ত্ব ও স্থানীয়দের ক্ষোভ

স্থানীয় প্যানেল চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, “পরিষদের পক্ষ থেকে বাধা দিলেও তারা কাউকে মানছে না। গত সোমবার রাতেও ২০টি ভেকু ও ২৫টি ট্রাক্টর দিয়ে মাটি কেটে নেওয়া হয়েছে।”

তহসিলদার মোবারক হোসেন জানান, সরেজমিনে গিয়ে বাধা দিলেও চক্রটি তা তোয়াক্কা করছে না। অন্যদিকে, রামগতি থানার ওসি লিটন দেওয়ান বিষয়টি ইউএনও-কে জানানোর পরামর্শ দিয়েছেন।

“অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের তালিকা তৈরি করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রামগতি।

রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মাটি বিক্রির এই টাকা ভাগাভাগি নিয়ে চরাঞ্চলে একাধিক গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটাবে। সরকারের এই মূল্যবান সম্পদ রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় ভুক্তভোগী এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট