1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার

বন্ধুদের সাথে সমুদ্র দেখা হলো না রাব্বীর: ঘা‘ত‘ক ট্রাক কেড়ে নিল প্রাণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, নালিতাবাড়ী স্বপ্ন ছিল বন্ধুদের সাথে সমুদ্রের নীল জলরাশিতে সময় কাটানো। কিন্তু সেই স্বপ্ন পথেই পিষ্ট হলো ঘাতক ট্রাকের চাকায়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন শেরপুরের নালিতাবাড়ীর তরুণ ‘রক্ত সৈনিক’ খোরশেদ রাব্বী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রাব্বী নালিতাবাড়ী শহরের নিলামপট্টি এলাকার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ফজলুর রহমানের ছেলে এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রাব্বীসহ চার বন্ধু একটি মাইক্রোবাস (নোহা) ভাড়া করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। বুধবার ভোরের দিকে তাদের গাড়িটি সাতকানিয়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশে কিছুটা সময় বিশ্রামের জন্য থামানো হয়। এসময় রাব্বী গাড়ির পেছনের আসনে বসার উদ্দেশ্যে নিচে নামেন। এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাব্বীর অকাল মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পুরো নালিতাবাড়ীতে শোকের ছায়া নেমে আসে। শুধু একজন ছাত্র হিসেবেই নয়, আর্তমানবতার সেবায় ‘রক্ত সৈনিক’ হিসেবে তার বিশেষ পরিচিতি ছিল। অন্যের জীবন বাঁচাতে নিয়মিত রক্তদান করতেন তিনি। প্রিয় মানুষটিকে হারিয়ে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট