1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে
চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ

পি. কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুরের চিরিরবন্দরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বকনা গরুর পাশাপাশি এর খাদ্য সহায়তা তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপস্থিতিবৃন্দ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

  • শাহানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি)

  • মাহমুদুন নবী, অফিসার ইনচার্জ (ওসি), চিরিরবন্দর থানা

  • মো. রায়হান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

  • কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা

  • ফজলে এলাহী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট