
হৃদয় এস এম শাহ্-আলম, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি | ১ মার্চ, ২০২৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মরহুম ছাবদুল আলী মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে মরহুমের নিজ বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আনিছুল আবদাল শাহ লিটন, বিশিষ্ট সমাজসেবক।
সাইফুর রহমান তুহিন ও আতিকুর রহমান জুয়েল, মরহুম ছাবদুল আলী মাস্টারের সুযোগ্য পুত্রদ্বয়।
হৃদয় এস এম শাহ আলম, মো. কামরুল হাসান, আনোয়ার হোসেন বেলাল ও রুবেল মিয়া (সাংবাদিকবৃন্দ)।
জাকির হোসেন, গিয়াস উদ্দিন (সমাজসেবক)।
পাবেল মিয়া ও জিয়াউর রহমান (ছাত্রনেতা)।
আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম ছাবদুল আলী মাস্টার ছিলেন একজন প্রকৃত সমাজহিতৈষী ও মানবদরদী মানুষ। শিক্ষার প্রসার ও আর্তমানবতার সেবায় তার অবদান অনস্বীকার্য। তার আদর্শ ও স্মৃতিকে ধারণ করে প্রতি বছর এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
ইফতার সামগ্রী হাতে পেয়ে এলাকার অসহায় মানুষগুলো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।