
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি | ১ মার্চ, ২০২৬
বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘স্কাউট ওন ও ইফতার মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর সরকারি কলেজ ভেন্যুতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর আবদুর রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
প্রফেসর আ.জ.ম রেজাউল করিম খান, কমিশনার, শেরপুর জেলা রোভার।
শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
প্রফেসর আব্দুর রশিদ।
প্রফেসর এ.কে. এম আলিফ উল্লাহ আহসান।
প্রফেসর আকরাম হোছাইন, উপাধ্যক্ষ, শেরপুর সরকারি কলেজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান (সিএএলটি)। এছাড়াও জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন ইউনিটের প্রায় দুই শতাধিক রোভার ও গার্ল-ইন-রোভার সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের আগে স্কাউট ওন অনুষ্ঠিত হয় এবং পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।