1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ পৌর যুবদল নেতা মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার রাণীনগরে সরকারি চাল আটক করায় ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরানে মার্কিন-ই‘সরায়েলি হা/ম/লা/য় নি‘হ‘তের সংখ্যা ১২০০ ছাড়াল, মৃতদের মধ্যে ১৭৫ শিশু শেরপুরে আসন্ন ঈদুল ফিতর ঘিরে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা: এমপি ও পুলিশ সুপারের মতবিনিময় বাঘায় পুলিশের পৃথক অভিযান: দুই মামলার প্রধান আসামি গ্রেপ্তার রায়পুরে তুচ্ছ ঘটনায় অটোচালকের কিল-ঘুষি: যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু শ্রীপুরে তুরস্ক সরকারের পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ “বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কর্মকর্তা ওয়াহিদুজ্জামান: বোদা মহিলা বিষয়ক কার্যালয়ে চরম অস্থিরতা” ডিমলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন: বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে সাঁতার শিক্ষার জন্য পুকুর উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন

শেরপুরে সাঁতার শিক্ষার জন্য পুকুর উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মাহফুজুর রহমান সাইমন শেরপুর।

শেরপুরে সাঁতার শিক্ষার প্রসার এবং পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমাতে শেরপুর সুইমিং একাডেমি-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে সচেতন শেরপুরবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা জি. কে. পাইলট উচ্চ বিদ্যালয়-এর অভ্যন্তরের পুকুরটি লিজমুক্ত রেখে সাঁতার শিক্ষার জন্য উন্মুক্ত করার দাবি জানান। জেলা সাঁতার কোচ সারোয়ার জাহান পপলিন বলেন, প্রতিবছর জেলায় উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও কিশোর সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা যায়। প্রাথমিক স্তর থেকেই সাঁতার শিক্ষা চালু করা গেলে এ ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। কিন্তু জেলায় উপযুক্ত পুকুরের অভাবে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই জি. কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরটি সাঁতার শিক্ষার জন্য স্থায়ীভাবে উন্মুক্ত রাখার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে শেরপুর প্রেসক্লাব-এর কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল উপস্থিত থেকে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বলেন, শিশুদের জীবনরক্ষায় সাঁতার শিক্ষা অত্যন্ত জরুরি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক সিদ্ধান্ত প্রয়োজন।

মানববন্ধনে বিভিন্ন স্তরের সাঁতারু ও সাঁতার শিখতে আগ্রহী শিশু-কিশোররা অংশগ্রহণ করেন। পরে তারা দাবির সমর্থনে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট