1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

শেরপুরে খোলা ড্রামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান: ৪ দোকানে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
শেরপুরে খোলা ড্রামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান: ৪ দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, শেরপুর শেরপুরে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অগ্নিঝুঁকি এড়াতে খোলা ড্রামে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) জেলার সদর ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট এবং বাজার মনিটরিং কার্যক্রমের মাধ্যমে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ৪টি দোকানকে অর্থদণ্ড প্রদানের পাশাপাশি সতর্ক করা হয়েছে।

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজারে এদিন বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, বেশ কিছু অসাধু ব্যবসায়ী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে খোলা ড্রামে পেট্রোল ও ডিজেল বিক্রি করছেন।

প্রমাণ পাওয়ায় মোট ৩টি দোকানের মালিককে ৯,০০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের সময় উপস্থিত সকলকে সরকারি আইন মেনে চলার পরামর্শ দেন এবং অবিলম্বে খোলা ড্রামে তেল বিক্রি বন্ধের কঠোর নির্দেশ প্রদান করেন।

একই দিনে শ্রীবরদী উপজেলার বিভিন্ন বাজারে জ্বালানি তেলের খুচরা দোকানগুলোতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে খোলা ড্রামে তেল বিক্রির দায়ে একটি মামলা দায়েরের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং আসন্ন নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ব্যবসায়ীদের সচেতন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খোলা তেল বিক্রির ফলে যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

শেরপুর জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে, জেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও ঝুঁকিপূর্ণ উপায়ে ড্রামে তেল বিক্রি বন্ধ করতে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট