1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ও পাচার রোধে প্রশাসনের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
শেরপুরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ও পাচার রোধে প্রশাসনের মতবিনিময়

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর | ৭ মার্চ ২০২৬

শেরপুর জেলায় জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং পাচার রোধে পেট্রোল পাম্প মালিক, ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম

সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ: সভায় ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িক জ্বালানি সংকট মোকাবিলায় জেলাজুড়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ, সরবরাহ এবং তেল বিক্রির ক্ষেত্রে সরকারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

পুলিশ সুপারের হুঁশিয়ারি: পুলিশ সুপার মো. কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এবং যেকোনো ধরনের পাচার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলো কঠোরভাবে পালন করতে হবে। তিনি পেট্রোল পাম্পগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন। তবে অবৈধভাবে জ্বালানি মজুদকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রদান করেন তিনি।

সভায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শেরপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক ও ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট