1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট: নকলা ও ঝিনাইগাতীতে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
শেরপুরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট: নকলা ও ঝিনাইগাতীতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, শেরপুর | গ্রামবাংলা নিউজ বিডি

শেরপুর জেলার নকলা ও ঝিনাইগাতী উপজেলায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে বিশেষ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নকলা উপজেলায় অভিযান

নকলা উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানসমূহে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মামলায় ৭ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ঝিনাইগাতীতে দুধে ভেজালবিরোধী তৎপরতা

ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া ও তেঁতুলতলা বাজারে স্যানিটারি ইন্সপেক্টরের সহযোগিতায় বাজার মনিটরিং করা হয়। এ সময় ল্যাক্টোমিটার দিয়ে দুধের মান পরীক্ষা এবং ইফতার সামগ্রী বিক্রয়কারী দোকানগুলো পরিদর্শন করা হয়।

অভিযান চলাকালে পাইকুড়া বাজারে জনৈক দুধ বিক্রেতার ২.৫ লিটার দুধে পানি মিশ্রণের প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে সেই দুধ উপস্থিত ৫ জন অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেওয়া হয়।

অন্যদিকে, তেঁতুলতলা বাজারে আরেক দুধ বিক্রেতার ১ লিটার দুধে প্রায় ২৫০ মিলি পানি মেশানোর সত্যতা পাওয়ায় তাঁকে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। একইসঙ্গে উপস্থিত সাধারণ ক্রেতাদের সামনেই ১ লিটার দুধের দামে ১.২৫ লিটার দুধ বিক্রির নির্দেশনা প্রদান করে সতর্ক করা হয়।

জনস্বার্থে কার্যক্রম অব্যাহত থাকবে

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজানে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলাজুড়ে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট