1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নকলায় র‍্যাবের অভিযান: অটোরিকশায় অভিনব কায়দায় রাখা ২০ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
নকলায় র‍্যাবের অভিযান: অটোরিকশায় অভিনব কায়দায় রাখা ২০ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় তলাবিহীন টুকরির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল নকলা থানার ফুলপুর-নকলা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন: হবিগঞ্জ জেলার বাসিন্দা মো. রতন মিয়া (২২) এবং মো. গফুর আমিন (১৯)।

অভিযানের বিবরণ: র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক বহনের কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশায় থাকা ৩০টি তলাবিহীন টুকরির ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

আইনগত ব্যবস্থা: র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ তাদের শেরপুর জেলার নকলা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট