1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাকেরগঞ্জসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউএনও রুমানা আফরোজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউএনও রুমানা আফরোজ

শাহিন হাওলাদার, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি, তার প্রতিফলন যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়েই আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত, যা মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।

শুভেচ্ছা বার্তায় ইউএনও রুমানা আফরোজ আরও বলেন:

  • ইসলামের শাশ্বত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

  • ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহ্বান জানান।

  • বিশেষ করে সমাজের সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র মানুষের প্রতি সহনশীল হওয়ার অনুরোধ করেন তিনি।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য ও মানবতার এক ভালোবাসাপূর্ণ সমাজ গঠনে সবাই একযোগে কাজ করবে।

পরিশেষে তিনি বলেন, “আমরা যে যেখানেই থাকি না কেন, ঘনিষ্ঠজন ও নিকটজনসহ সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট