
শেরপুর প্রতিনিধি | গ্রামবাংলা নিউজ বিডি প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬
শেরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘গরীব দুঃখী সহায়তা সংগঠন’। সোমবার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার ৬নং পাকুরিয়া ইউনিয়নের পাকুরিয়া মাজার সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাকুরিয়া ইউনিয়নের খামারপাড়া, ভাটিয়াপাড়া, তিলকান্দি, বাদাপাড়া ও পূর্বপাড়া গ্রামের বিপুল সংখ্যক অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল— শাড়ি, লুঙ্গি, চাল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, গুঁড়া দুধ ও পিঠাসহ মোট ৮টি পণ্যের একটি বিশেষ প্যাকেজ।
শেরপুর ইসলামী ব্যাংক কর্মকর্তা ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোশাররফ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় এই আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বিতরণকালে সংগঠনের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন:
সহ-সভাপতি: মো. জাহাঙ্গীর আলম
সাধারণ সম্পাদক: মো. উজ্জ্বল মিয়া
কোষাধ্যক্ষ: সোবাহান মিয়া
অন্যান্য সদস্য: আব্দুল রশীদ, মো. জাহিদ মিয়া, হরমুজ আলী, লুটু মিয়া, মো. সিরাজ আলী, আলীম মিয়া, আনার আলী, মঞ্জু মিয়া, শহিদুল মিয়া এবং সাংবাদিক মো. নাজমুল হোসাইনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক মো. এরশাদ আলী (মন্ডল) বলেন, “ঈদের আগমুহূর্তে গ্রামের বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষ এই সহায়তা পেয়ে অত্যন্ত আনন্দিত। এটি একটি মহৎ উদ্যোগ।”
সংগঠনের সভাপতি মো. মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, “আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অদূর ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যারা আর্থিক সহায়তা দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।” সেই সাথে এলাকার ধনাঢ্য ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।