1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নালিতাবাড়ীতে ‘অকাল প্রয়াণে ভালোবাসায় স্মরণ’ শীর্ষক একুশে পাঠচক্রের ১২৫তম আসর অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে ‘অকাল প্রয়াণে ভালোবাসায় স্মরণ’ শীর্ষক একুশে পাঠচক্রের ১২৫তম আসর অনুষ্ঠিত

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’—এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১২৫তম আসর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে নালিতাবাড়ীস্থ ‘সেঁজুতি অঙ্গনে’ এ আসরের আয়োজন করা হয়।

এবারের আসরের শিরোনাম ছিল ‘অকাল প্রয়াণে ভালোবাসায় স্মরণ’। অ্যাডভোকেট সুধাংশু কালোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে সদ্য প্রয়াত খোরশেদ আলম রাব্বিকে স্মরণ করে আলোচনা ও স্মৃতিচারণ করা হয়। সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট সমাজসেবক হোসাইন আহমদ মোল্লা।

স্মৃতিচারণমূলক এই আসরে বক্তব্য রাখেন অ্যাডভোকেট হাফিজুর রহমান, জয়জিৎ দত্ত শ্যামল, শিক্ষক খোরশেদ আলম রিপন, মাহমুদুল হক রুবেল, আবু সাঈদ এবং সাব্বির হোসেন বাদশা প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ আবেগঘন মুহূর্ত তৈরি হয় সদ্য প্রয়াত খোরশেদ আলম রাব্বির মা, কন্যা ও সহধর্মিণীর উপস্থিতিতে। এছাড়াও পাঠচক্রে অংশগ্রহণ করেন শিক্ষক সাবিহা নাসরীন, শান্তি সাহা, দিলারা বেগম, সুমি খাতুন ও শারমিন আক্তারসহ স্থানীয় সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, একুশে পাঠচক্র কেবল বই পড়ার আসর নয়, এটি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চার একটি অন্যতম প্ল্যাটফর্ম। অকালে ঝরে পড়া সৃজনশীল মানুষদের স্মরণ করার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে তাদের আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট