1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

সানন্দবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে
সানন্দবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ | ১৭ মার্চ ২০২৬ (মঙ্গলবার)

মোঃ মোস্তাইন বিল্লাহ, স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রশিদুল আলম শিকদারের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে যেমন ঐক্য সৃষ্টি করে, তেমনি স্থানীয় সুধীজনদের সাথে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়তা করে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান এবং ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম

এছাড়াও উপস্থিত ছিলেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কবি আজিজুর রহমান, অথেনটিক সেন্ট্রাল স্কুলের পরিচালক আব্দুস সবুর এবং সানন্দবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অতিথিরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট