
নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজ আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সিঙ্গাপুরে নেওয়ার আগে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘদিন ঢাকার সিএমএইচ-এ চিকিৎসা নেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ঈদুল ফিতরের দিন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।